25 C
Munich
Wednesday, June 17, 2026

আদিতমারীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগে আটক ১

Must read

সোহাগ হোসেন শান্ত লালমনিরহাট।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী এলাকায় নিখোঁজের একদিন পর নন্দিনী (৭) নামে এক শিশুকন্যার বস্তাবন্দি মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল থেকে নন্দিনী নিখোঁজ ছিল।

তাকে খুঁজে পেতে পরিবার, স্বজন ও এলাকাবাসী বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায়। কিন্তু আজ সকালে বাড়ির নিকটবর্তী একটি ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় তার নিথর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, নন্দিনীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে বিধান (১৯) নামে এক যুবককে আটক করেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশ অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি সদস্যরা কাজ করছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, নিরাপত্তাজনিত কারণে আটক ব্যক্তিকে প্রশাসনের কঠোর পাহারায় রাখা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তের বাবা-মা পলাতক রয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো ফলিমারীসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article