ঢাকা, ১৩ জুন ২০২৬ | আরমান খাঁন ছামির
“বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক” স্লোগানকে সামনে রেখে আয়োজিত পাই দিবস কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও গণিতপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজ্ঞান, গণিত, যুক্তি ও সমস্যা সমাধানের দক্ষতার চমৎকার প্রদর্শন দেখা যায়। দুইটি পৃথক বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবা টেক ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা নাদিমুল হক জুলহাস, কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (BYSIS)-এর সভাপতি মোসাদ্দেক হোসাইন, কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের প্রধান বিপণন কর্মকর্তা ও BYSIS-এর প্রধান আন্তর্জাতিক কর্মসূচি সমন্বয়ক সাদেকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাপনের সম্পাদনা সহযোগী জামিল আহসান, আদনান মুস্তারী, আব্দুল্লাহ আদিল মাহমুদ, জুরাইস ইবনে আশরাফ এবং আলী আম্মার মুয়াজ।
বিজয়ীদের তালিকা
গ্রুপ ‘ক’ (৬ষ্ঠ–৮ম শ্রেণি):
- প্রথম: মাহানুর মুবিন মানহা (ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয়)
- দ্বিতীয়: নাফসিন আহমেদ তানাজ (রেসিডেন্সিয়াল মডেল কলেজ)
- তৃতীয়: মো. আশরাফুল ইসলাম (চৌগাছা সরকারি শাহাদাত পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়)
- চতুর্থ: আহমেদ সাফি মুস্তাওরিদ (তানজিমুল উম্মাহ দাখিল মাদ্রাসা, রংপুর)
- পঞ্চম: জুহাইর ফেরদৌস হাসান (সিএমপি স্কুল অ্যান্ড কলেজ)
গ্রুপ ‘খ’ (৯ম–১২শ শ্রেণি):
- প্রথম: ফুজায়েল মো. আরিফ (শাহজালাল জামেয়া ইসলামিয়া কা. মাদ্রাসা)
- দ্বিতীয়: মামুন অর রশিদ (আল হেরা এডুকেট হোম হাই স্কুল)
- তৃতীয়: আবদুল মাজিদ (রাজউক উত্তরা মডেল কলেজ)
- চতুর্থ: রেতম দাস (সরকারি বি.এল. কলেজ, খুলনা)
- পঞ্চম: মাহবুব এলাহী (আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল)
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণাভিত্তিক চিন্তাভাবনা এবং উদ্ভাবনী দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিজ্ঞানচর্চা, সৃজনশীল অনুসন্ধান এবং প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে একটি আধুনিক, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
ব্যাপনের সম্পাদক ড. শামসুল আরিফিন জিলানী প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট এবং বিভিন্ন পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।



