Home News ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল। ছবি: রকিবুল ইসলাম
এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল। ছবি: রকিবুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ:

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (কিশোর) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভাটবাউর এলাকার তাসনুভা ফিলিং স্টেশনের পাশে একটি আমগাছে ব্রাজিলের পতাকা লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন ফয়সাল। পরে তাকে দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফয়সাল ভাটবাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে এবং তাসনুভা ফিলিং স্টেশনের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

সতর্কবার্তা: বিদ্যুতের খুঁটি, তার বা এর আশপাশে পতাকা, ব্যানার কিংবা অন্য কোনো বস্তু স্থাপনের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। সামান্য অসাবধানতাও প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version