Home অপরাধ প্রেমের সম্পর্কের করুণ পরিণতি! ধামরাইয়ে নারীর রহস্যজনক মৃত্যু

প্রেমের সম্পর্কের করুণ পরিণতি! ধামরাইয়ে নারীর রহস্যজনক মৃত্যু

অনলাইন ডেস্ক: ঢাকার ধামরাইয়ে প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে লক্ষ্মী রানী (৩০) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার প্রেমিক স্বপন অধিকারীকে (৪০) আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের একটি বাড়ি থেকে লক্ষ্মী রানীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত লক্ষ্মী রানীর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এবং আটক স্বপন অধিকারীর বাড়ি টাঙ্গাইলের সখীপুর এলাকায়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে লক্ষ্মী রানী প্রেমিক স্বপনের সঙ্গে ধামরাইয়ে আসেন। তারা কান্দিকুল গ্রামের চিত্ত রায়ের বাড়িতে অবস্থান করছিলেন। রাতের কোনো এক সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্যের ঘটনা ঘটে।


একপর্যায়ে স্বপন ঘর থেকে বের হয়ে অন্যত্র চলে যান। পরে ঘরের ভেতর থেকে ওড়না পেঁচানো অবস্থায় লক্ষ্মী রানীর মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে বিভিন্ন প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।


ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version