Home সর্বশেষ বাঁশখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাঁশখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক: বাঁশখালী।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এবং এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় “Startup, Science Project and Innovation Idea Showcasing Programme” ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি।

অনুষ্ঠান উপলক্ষে বাঁশখালীর বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ পরিকল্পনা এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। মাননীয় সংসদ সদস্য প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক কাজ ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

এসময় তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, বর্তমান প্রজন্মের উদ্ভাবনী চিন্তাভাবনাই আগামী দিনের স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সেরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি।

শিক্ষা, বিজ্ঞান ও উদ্ভাবনের সমন্বয়ে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version